ভগবান শ্রীরামচন্দ্রঃ💟

ভগবান শ্রীরামচন্দ্রঃ💟
#ইক্ষাকু বংশে রঘু থেকে অজ এবং অজ থেকে মহারাজ দশরথের জন্ম হয়। দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় ভগবান শ্রীহরি তার অংশ এবং অংশের অংশসহ আবির্ভূত হন।
তাদের নাম শ্রীরাম, লক্ষ্ণন, ভরত ও শত্রুঘ্ন। এইভাবে চারমুর্ত্তিতে মহারাজ দশরথের পুত্ররুপে আবির্ভূত হয়ে ছিলেন।
ভগবান শ্রীরামচন্দ্রের দিব্য কার্যকলাপ তত্ত্বদর্শী ঋষিরা বারবার শ্রবন করে মহাতৃপ্ত হন।
💟ভগবান শ্রীরামচন্দ্র সীতার স্বয়ম্বর সভায় পৃথিবীর সমস্ত বীরদের সামনে ''হরধনুক'' ইক্ষুদন্ডের মত ভেঙ্গেছিলেন। এইভাবে তিনি সীতাদেবীর বরমাল্য গ্রহণ করেছিলেন বস্তুতপক্ষে সীতাদেবী হলেন তারই বক্ষবিলাসিনী নিত্য সহচরী লক্ষ্ণীদেবী।
কৈকেয়ী রানীর কাছে প্রতিজ্ঞার পাশে আবদ্ব মহারাজ দশরথ, পুত্ররুপে শ্রীরামচন্দ্র পিতার আদেশ পালন করে তার রাজ্য, ঐশ্বর্য,
আত্মীয়পরিজন, বন্ধুবান্ধব, বাসস্থান এবং অন্য সবকিছু পরিত্যাগ করে বনে গিয়েছিলেন। অত্যন্ত দুঃখ- কষ্টকর জীবন স্বীকার করে ভগবান শ্রীরামচন্দ্র তার পত্নী ও ছোটভাই লক্ষ্ণনকে নিয়ে বনে বিচরন
করছিলেন।
💟ধনুর্বান হস্তে ভগবান শ্রীরামচন্দ্র মন্দবুদ্ধি রাবনের বোন শুর্পনখার নাক ও কান কেটে তার রুপ বিকৃত করেছিলেন।
দশানন সীতাদেবীর সৌন্দর্যের কথা শ্রবন করে তার কামানল উদ্দীপ্ত হয়েছিল এবং তার ভগ্নীর রুপের প্রতিশোধ নিতে সীতাদেবীকে হরন করার মনস্থ করে।
💟রাক্ষসরাজ রাবন অষ্টাঙ্গযোগ সাধন করে সিদ্দ্বিলাভ করেছিল।
তারই মায়াজাল করে এক হরিনের প্রলোভন দিয়ে শ্রীরাম ও লক্ষনকে দুরে পাঠিয়ে সীতাদেবীকে অপহরন করে লঙ্কায় নিয়ে যায়।
তখন শ্রীরামচন্দ্র ও তার ভ্রাতা সীতাদেবীর বিরহে কাতর হয়ে বনে বনে বিচরন করছিলেন।
💟ব্রহ্মা শিব যার শ্রীপাদপদ্মের পুজা করেন সেই মুনষ্যরুপধারী ভগবান শ্রীরামচন্দ্র জটায়ুর মাধ্যমে সব বিবরন জানতে পেরে বানরশ্রেষ্ঠ হনুমানের সৈন্যদল নিয়ে রাবনকে বিনাশ করার জন্য সমুদ্রের তীরে এসে উপস্থিত হলেন।
💟তখন মুর্তিমান সমুদ্রদেব বরুন ভগবানের সামনে হাজির হয়ে বললেন, ''হে সমগ্র জগতের অধীশ্বর, নির্বিকার আদিপুরুষ আপনি আপনার ইচ্ছামত আমার জল ব্যবহার করুন। এই জল অতিক্রম করে আপনি ত্রিভুবনের ক্লেশদায়ক রাবনের পুরী লঙ্কায় গমন করুন''।
💟বানরশ্রেষ্ঠদের হস্তদ্বারা সমুদ্রের উপর সেতু নির্মান করে, রাবন ভ্রাতা বিভীষনের পরামর্শে শ্রীরামচন্দ্র, নীল, সুগ্রীব, হনুমান প্রমুখ সৈন্যগন সহ রাজধানী লঙ্কায় প্রবেশ করেছিলেন।
লঙ্কায় প্রবেশ করে তারা বিলাসভবন, শষ্যাগার, কোষাগার, গৃহদ্বার, পুরদ্বার, সভাগৃহ, অবরুদ্ধ করে নগরীর চতুস্পথ, বেদী, পতাকা,প্রাসাদের চুড়ার স্বর্নকলস প্রভৃতি ভেঙ্গে ফেলতে লাগল।
💟রাক্ষসপতি রাবন বানরদের উৎপাত দর্শন করে নিকুম্ভ, কুম্ভ, ধুম্রাক্ষ, দুর্মুখ, সুরান্তক, নরান্তক এবং নিজ পুত্র ইন্দ্রজিত্‌কেও যুদ্ধে প্রেরন করেন। তারা নিহত হলে প্রহস্ত, অতিকায়, বিকম্পন এবং অবশেষে কুম্ভকর্ণকেও যুদ্ধ করতে আদেশ দিলেন।
ভগবান শ্রীরামচন্দ্র তার সৈন্যদল সবাইকে বধ করে রাবনকে যুদ্ধে আসতে বাধ্য করেছিল।
💟ভগবান শ্রীরামচন্দ্র তীক্ষ্ণ বানের দ্বারা আঘাত করে তাকে মাটিতে ফেলে বলেছিল, তুমি রাক্ষসদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। প্রকৃতপক্ষে তুমি তাদের বিষ্ঠাসদৃশ। কুকুর যেমন গৃহকর্তার অবর্তমানে চুরি করে খাবার অপহরন করে তেমনি আমার অনুপস্থিতে সীতাদেবীকে অপহরন করেছ। তুমি অত্যন্ত ঘৃন্য, পাপী ও নির্লজ্জ। তাই আজ অলঙ্ঘবীর্য আমি তোমাকে দুস্কর্মের ফল প্রদান করব।
এই বলে ভগবান শ্রীরামচন্দ্র ধনুকে শর যোজন করে বজ্রের ন্যায় রাবনের হৃদয় বিদীর্ণ করেছিল।
💟তারপর মন্দোদরি আদি রাক্ষসীরা যাদের পতিগন যুদ্ধে নিহত হয়েছিল, তারা লঙ্কা থেকে নির্গত হয়ে পতিদের আলিঙ্গন করে রোদন করতে লাগল।
💟ভগবান শ্রীরামচন্দ্র বিভীষণকে রাজ্যোভিষেক করে অশোক বনে শিংশপা বৃক্ষের মুলে তার বিরহে কাতর এবং অত্যন্ত ক্ষীনা সীতাদেবীকে উদ্ধার করেন।
💟তারপর ভগবান শ্রীরামচন্দ্র সীতাদেবীকে পুস্পক রথে স্থাপনপুর্বক
স্বয়ং সেই বিমানে আরোহন করে বনবাস সমাপনান্তে হনুমান, সুগ্রীব, ও ভ্রাতা লক্ষনসহ অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন।
💟পুস্পক রথে উপবিষ্ট ভগবান শ্রীরামচন্দ্রকে অযোদ্ধার পুরনারীরা ও সব নাগরিকেরা তার চরিত্রগাঁথা কীর্তন করছিল।
💟তখন ভগবান শ্রীরামচন্দ্র সহযাত্রীদের গ্রহ নক্ষত্রের মাঝখানে চন্দ্রের মত শোভা পাচ্ছিল।।
(সবাই like, share ও comment করুন)
।।সদগুরুর আশ্রয় নিন।।জয় ভগবান শ্রীরামচন্দ্র।।

Comments

Popular posts from this blog

হরে কৃষ্ণ!! প্রশ্ন :- মাছ মাংস খেতে নেই কেন? ☆কোন শাস্ত্রে আছে?প্রমাণ চাই!! ☆মাছ মাংস খেয়ে কি হরিনাম করা যায় না? ☆ভগবানকে পাওয়া যায় না? ☆কোন্ শাস্ত্র বলেছে,মাছ মাংস খেয়ে হরিনাম করা যায় না? ☆শাস্ত্রের প্রমাণের পূর্বে কিছু আলোচনা করা যাক!

মাননীয় প্রধানমন্ত্রী

ছেলে মেয়ে