ছেলে মেয়ে

ছেলে: এই শোনো,তুমি মিষ্টি না?
মেয়ে: হুমম,কিছু বলবেন?
ছেলে: না।
মেয়ে: তাহলে ডাকলেন কেন?
ছেলে: এমনি-ই।
মেয়ে: আপনি কি পাগল নাকি মাথায় ছিট আছে?
ছেলে: বলতে পারো দুটোই!
মেয়ে: পথ ছাড়ুন,আমি কোন পাগলের সাথে কথা বলি না!
ছেলে: আমি তো তোমার জন্যই পাগল হয়েছি!
একমাত্র তুমি-ই আমাকে ভালো করতে পারো!
মেয়ে: মানে?
ছেলে: মানে আমি তোমাকে বিয়ে করতে চাই!
মেয়ে: মাইনে কত?
ছেলে: মানে?
মেয়ে: বলছি মাসে কত ইনকাম করেন?
ছেলে: এইতো-সামান্য কিছু!
মেয়ে: আপনি কোন সাহসে আমার সাথে প্রেম করতে
এসেছেন?
দুই মাস পর একটা কোম্পানির এমডির সাথে আমার বিয়ে হবে!
আপনি তো তার বাড়ীর
চাকর হবারও যোগ্য না!
ছেলে: তাই নাকি?
আপনি আপনার হবু স্বামীকে দেখেছেন?
মেয়ে: না,আজই তার সাথে দেখা হবে।সে আমাদের বাসায় আসবে!
ছেলে: না।সে আর আপনাদের বাসায় যাবে
না!
মেয়ে: মানে,আপনি জানলেন কি করে?
ছেলে: কারণ সেই মানুষটা
আমি-ই!
মেয়ে: তু-তু-তুমি!
কি বলছো?
ছেলে: হুমম,যা সত্যি
তা-ই বলছি!
মেয়ে: ওয়াও,কি হ্যান্ডসাম তুমি!
তোমার মত একজন
ছেলেকেই তো আমি মনে মনে খুঁজছিলাম!
ছেলে: কিন্তু আমি আপনার মত মেয়েকে খুঁজিনি।
আমি খুঁজেছি এমন একটা
মেয়ে,যে আমার টাকাকে নয়,ভালোবাসবে শুধু
আমাকেই।আমি সত্যি-ই দুঃখিত!
আপনার মত অর্থলোভী
মেয়েকে আমি বিয়ে করতে পারবো না!
আমি চললাম।ভাল থাকবেন।
♥
কেমন লেগেছে জানাবেন কষ্ট করে 🙏

Comments

Popular posts from this blog

হরে কৃষ্ণ!! প্রশ্ন :- মাছ মাংস খেতে নেই কেন? ☆কোন শাস্ত্রে আছে?প্রমাণ চাই!! ☆মাছ মাংস খেয়ে কি হরিনাম করা যায় না? ☆ভগবানকে পাওয়া যায় না? ☆কোন্ শাস্ত্র বলেছে,মাছ মাংস খেয়ে হরিনাম করা যায় না? ☆শাস্ত্রের প্রমাণের পূর্বে কিছু আলোচনা করা যাক!

মাননীয় প্রধানমন্ত্রী